
রাইটার্স ডেস্ক
17/5/2026, 11:26

ছবি: সংগৃহীত
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ সমন্বয়ের মাধ্যমে মূল্যবান এই দুই ধাতুর নতুন দাম নির্ধারণ করেছে। আজ রোববার (১৭ মে) থেকে নতুন দর কার্যকর রয়েছে।
শনিবার (১৬ মে) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও খাঁটি রুপার দাম কমায় দেশের বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা এবং রুপার দাম ১১৭ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায়।
এর আগে ১৫ মে স্বর্ণের দাম সমন্বয় করে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমেছে।
এছাড়া বর্তমানে ২১ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। ২২ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৪১ টাকায়।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৬৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ দফা দাম বেড়েছে এবং ৩০ দফা কমানো হয়েছে। অন্যদিকে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৯ বার; এর মধ্যে ২১ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে।
স/নি/উ
পঠিত: 26 বার