
রাইটার্স ডেস্ক
30/5/2026, 4:15

ছবি: সংগৃহীত
রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশ গঠনের কাজে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন।
শনিবার রাজধানীর ইসিবি চত্বরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়াউর রহমানের রাজনীতি ছিল জনগণের কল্যাণকে কেন্দ্র করে। তিনি সবসময় মানুষের পাশে দাঁড়ানো, তাদের সুখ-দুঃখে অংশ নেওয়া এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করার শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে মানুষের সেবা ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন সম্ভব।
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। রাজধানীর এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেন এবং শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন।
স/উ
পঠিত: 21 বার