Logo
মেঠোপথ

‘জুলাইয়ের মেয়র’ জুলাইয়ের স্মৃতি মুছে দিতে চান: এনসিপি নেতা হৃদয়

রড

রাইটার্স ডেস্ক

18/5/2026, 11:04


‘জুলাইয়ের মেয়র’ জুলাইয়ের স্মৃতি মুছে দিতে চান: এনসিপি নেতা হৃদয়

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি বা দেয়ালচিত্র অপসারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন কোনো নির্দেশনা দেননি বলে স্পষ্ট করেছে চসিক কর্তৃপক্ষ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে গ্রাফিতি মুছে ফেলা নিয়ে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হলে রোববার (১৭ মে) চসিকের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করা হয়।

চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়র ডা. শাহাদাত হোসেন সর্বদাই নগরীর সৌন্দর্যবর্ধন ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করে আসছেন। জুলাই গণ-অভ্যুত্থানের মতো গুরুত্বপূর্ণ ও আবেগঘন স্মৃতিবিজড়িত গ্রাফিতি অপসারণের কোনো প্রশ্নই আসে না। তবে নগর পরিচ্ছন্নতা কার্যক্রমের নিয়মিত অংশ হিসেবে চসিকের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অবৈধ দেয়াললিখন, ব্যানার, পোস্টার ও ময়লা-আবর্জনা অপসারণের অভিযান অব্যাহত রয়েছে। কোনো শিল্পকর্ম বা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য আলাদা কোনো নির্দেশ ছিল না জানিয়ে চসিক নগরবাসীকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে।

এদিকে, চসিকের পরিচ্ছন্নতা অভিযানের নামে জুলাইয়ের গ্রাফিতি অপসারণের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মিডিয়া সেলের প্রধান রিদুয়ান হৃদয়। 

এক বিবৃতিতে তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার স্পর্ধা মেয়রকে কে দিয়েছে? ছাত্র-জনতার রক্তস্নাত রাজপথ ও আত্মত্যাগের কারণেই আজ তিনি মেয়রের চেয়ারে বসেছেন। এই দেয়াললিখনগুলো শিক্ষার্থীদের টিফিনের টাকা ও ঘামের প্রতীক। সেই আবেগের ওপর কালি লেপন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

এনসিপি নেতা আরও অভিযোগ করেন, বিপ্লবের স্মৃতিচিহ্ন মুছে ফেলে সেখানে বাণিজ্যিক বিলবোর্ড বসানোর অপচেষ্টা করা হচ্ছে। ক্ষমতার অহংকারে জুলাইয়ের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হলে ছাত্র-জনতা রাজপথে এর দাঁতভাঙা জবাব দেবে বলে তিনি হুঁশিয়ারি দেন। 

রিদুয়ান হৃদয় তার সমাজ পাতায় লিখেন, ​মেয়র সাহেব, আপনার টাকার দরকার, খুব ভালো কথা। কিন্তু তাই বলে সামান্য কিছু টাকার লোভে জুলাই বিপ্লবের স্মৃতি মুছে সেখানেই লিখতে হবে "For advertisement"?

আপনার যদি টাকার এতই অভাব পড়ে থাকে, তাহলে আমাদের খোলাখুলি বলতেন। আমরাই আপনার জন্য 'গণচাঁদা'র আয়োজন করতাম!

​এমন ডাহা মিথ্যাচার করতে আপনাদের একটুও বুক কাঁপে না? লজ্জা লাগে না?


সউ


পঠিত: 44 বার